শিক্ষার্থীরা আদর্শ মানুষ হলেই দেশে দুর্নীতি কমে যাবে: দুদক ডিজি

০৯ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৫ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
লক্ষীপুরে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দুদক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন

লক্ষীপুরে এসএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে দুদক মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন © সংগৃহীত

‘প্রকৃত শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশে দুর্নীতি কমে যাবে’ বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক সৈয়দ ইকবাল হোসেন। তিনি বলেন, আমরা দুর্নীতিবাজদের ধরে আইনের আওতায় আনছি। একই সঙ্গে দুর্নীতি প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সততা সংঘ, সততা স্টোর স্থাপনসহ বিভিন্ন কার্যক্রম চালাচ্ছি।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের মোহাম্মদ উল্যাহ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, সততা একটি সমন্বিত বিষয়। আজকের শিক্ষার্থীই আগামিতে দেশ পরিচালনায় ভূমিকা রাখবে। এজন্য তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছি।

দুদক মহাপরিচালক আরও বলেন, শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। শিক্ষায় বিনিয়োগ করে কাউকে ক্ষতির সম্মুখীন হতে হয়নি। এ বিনিয়োগে সবাই সফল হয়েছে। শিক্ষায় বিনিয়োগ দেশ-সমাজ ও জাতির কল্যাণ বয়ে আনবে।

ফাতেমা খাতুন সাহাদাত উল্যাহ মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসিতে জিপি-৫ প্রাপ্ত ৯টি বিদ্যালয়ের ২৭ জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার দেওয়া হয়।

আনুষ্ঠানিক সভা ছাড়াই জাকসুর সেমিনার আয়োজন, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষা খাতে ৪৩টি ক্ষেত্র চিহ্নিত করে পরিকল্পনা বাস্তবায়ন হচ…
  • ০৮ এপ্রিল ২০২৬
close