বাইডেন নিজে এসে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন: ওবায়দুল কাদের

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন একটা খবর আছে, এতদিন বিএনপি জো বাইডেনের দিকে তাকিয়ে ছিল। প্রধানমন্ত্রীর জি-টুয়ান্টি সফর সফল হয়েছে। জো বাইডেন নিজে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছবি তুলেছেন। জি-টুয়ান্টি সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের ছবি দেখে বিএনপির পশ্চাৎযাত্রা শুরু হয়েছে। বিএনপির নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে জো বাইডেনের ছবি দেখে হতাশার নদীতে হাবুডুবু খাচ্ছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।

এর আগে ওবায়দুল কাদের বলেন, বিএনপির মিছিল আন্দোলনে জনগণ নাই, এমনকি আমেরিকাও তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

সারাদেশে বিএনপি মিথ্যার মহামারী ডেকে এনেছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপির আন্দোলন সব ভুয়া, তাদের বিরুদ্ধে খেলা হবে কত ধানে কত চাল। বিএনপি উপরে উপরে আন্দোলন করবে এবং তলে তলে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন না করলে তারেক রহমান নির্বাচন মনোনয়নের বাণিজ্য কিভাবে করবে।

কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে খেলা হবে। ফাউল করলে হলুদ কার্ড, লাল কার্ড দেখানো হবে। বিএনপি দিনের আলোতেও রাতের অন্ধকার দেখে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।

শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬
পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের আমরণ অনশন
  • ২০ এপ্রিল ২০২৬
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬