নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভাই-বোনের লাশ উদ্ধার

০৮ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫০ PM
মরদেহ উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড়

মরদেহ উদ্ধারের সময় উৎসুক জনতার ভিড় © সংগৃহীত

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর ডোবা থেকে ভাই-বোনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ সেপ্টেম্বর) বন্দর উপজেলার আমিন আবাসিক এলাকার একটি ডোবা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলো- সামির ও তিশা। তারা আমিন আবাসিক এলাকার অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে ভাই-বোন একসঙ্গে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়। শুক্রবার ভোরে বাসার পাশের একটি ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পরিবারের বরাতে জানান, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বেরিয়ে ওই দুই শিশু নিখোঁজ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদীর কাছে ওয়াকওয়ে নির্মাণের জন্য কাটা ডোবার পাশে খেলার সময় তারা পড়ে যায়।

অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান নৌ-থানার ওসি।

ট্যাগ: মৃত্যু
উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতে বিএসিকে কার্যকর ভূমিকা রাখার…
  • ২৬ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো মক্কা প্রতিরক্ষা জোটের নেতাদের সঙ্গে বৈঠকে ব…
  • ২৬ অক্টোবর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে আড়ং, আবেদন ৪ নভেম্বর পর্য…
  • ২৬ অক্টোবর ২০২৬
ব্যালন ডি’অর জিতবেন কে, জানাল কৃত্রিম বুদ্ধিমত্তা
  • ২৬ অক্টোবর ২০২৬
ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান
  • ২৬ অক্টোবর ২০২৬
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের পর এনসিটিবিতে অস্থিরতা, একযোগে সরিয়ে…
  • ২৬ অক্টোবর ২০২৬