জাতীয় শিক্ষক দিবসের পরিবর্তে ৫ অক্টোবর পালিত হবে ‘বিশ্ব শিক্ষক দিবস’

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৫:০৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© প্রতীকী ছবি

প্রতি বছরের ৫ অক্টোবর জাতীয় শিক্ষক দিবসে পরিবর্তে ‘বিশ্ব শিক্ষক দিবস’ উদযাপন প্রস্তাবের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে সংক্রান্ত উদ্যোগ নেওয়া হয়। 

আজ সোমবার (৪ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে এ সংক্রান্ত একটি পরিপত্র ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্তকরণের প্রস্তাব অনুমোদন হয়েছে। 

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছরের ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। দিবসটি শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়।

ইউনেস্কোর মতে, শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়। বিশ্বের প্রায় ১০০টির মতো দেশ এ দিবসটি পালন করে।

সরকারের সমালোচনা নেই, মারমুখী আচরণের জন্য গ্রেপ্তার ফেসবুক …
  • ২৬ অক্টোবর ২০২৬
৪ দিন নির্দিষ্ট সময়ে বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবস…
  • ২৬ অক্টোবর ২০২৬
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬