দেরিতে চিকিৎসা নিতে আসা অধিকাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২১ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রতিটি মৃত্যু বেদনাদায়ক। কিন্তু চিকিৎসা নিতে দেরি করে আসলে করার কিছু থাকেনা। ডেঙ্গু চিকিৎসায় ঘাটতি রাখা হয়নি। স্যালাইনের কোন সঙ্কট সরকারি হাসপাতালে নেই। ডেঙ্গু সিটি করপোরেশন কমলেও জেলা শহরে বেড়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) চীনের সিনভ্যাক বায়োটেক থেকে ২০ হাজার ডেঙ্গু টেস্টিং কিটস উপহার হিসেবে হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, মশা না কমলে ডেঙ্গু কমবে না। যে সব জায়গা থেকে এডিস মশার বিস্তার হচ্ছে সেই স্থানগুলোতো পরিস্কার পরিচ্ছন্নতার ঘাটতি আছে। যে ওষুধ মশা নিধনে ব্যবহার হচ্ছে তা সঠিক মানের হতে হবে।

বছরজুড়ে ডেঙ্গুর বিরুদ্ধে কাজ করতে হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু নিধনে অ্যাকশন নিতে হবে সিটি করপোরেশনকে, আমরা সেই  অ্যাকশন দেখতে চাই। মশা বেড়ে গেলে তো কাজ করে লাভ নাই। বছর জুড়ে মশা নিধনে কাজ করতে হবে।

বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু, পরিবারে শোকের মাতম
  • ০৮ এপ্রিল ২০২৬
শেষ মুহূর্তের গোলে আর্সেনালের কষ্টার্জিত জয়
  • ০৮ এপ্রিল ২০২৬
অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৫ শ্যালো মেশিন ধ্বংস
  • ০৮ এপ্রিল ২০২৬
close