চাকরি স্থায়ীকরণের দাবিতে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

০৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন © সংগৃহীত

রাজধানীর মালিবাগে চাকরি স্থায়ীর দাবিতে রেললাইন অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকরা। হাজারো শ্রমিক রেলপথে অবস্থান নেয়ায় মালিবাগ রেলগেইটে আটকা পড়ে ঢাকা থেকে রংপুর যাওয়ার ট্রেন ‌‘রংপুর এক্সপ্রেস’। যার করণে রাজধানী ঢাকার সঙ্গে ট্রেন যোগাযোগ আপাতত বন্ধ।

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা এ অবরোধ শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রেললাইন ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। রেললাইন অবরোধের পর এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্দি যাওয়া অগ্নিবীনা এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস ও একটি লোকাল ট্রেন কমলাপুর স্টেশন থেকে সঠিক সময়ে ছাড়তে পারেনি। তারা স্টেশনে আটকে আছে।

জানা গেছে, সরকারি গেজেট বাস্তবায়নের মাধ্যমে চাকরি স্থায়ীকরণে দাবিতে রেলপথ মন্ত্রী, রেলওয়ে সচিব ও রেলওয়ের কর্তৃপক্ষের কাছে বারবার গিয়েও কোন সমাধান না পেয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

গতকাল শনিবারের (২ সেপ্টেম্বর) মধ্যে চাকরি স্থায়ীকরণে কোনো পদক্ষেপ না নেয়ায় আজ ঢাকায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। এর আগে অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়ীকরণের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছিল রেল কর্তৃপক্ষ।

যার ফলে এর আগে গত ১৬ জুলাই একই দাবিতে রাজধানীর এফডিসি সিগন্যালে রেললাইন অবরোধ করে আন্দোলন করেছিলেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। সেদিন রেললাইনের ওপর ‘বাংলাদেশ রেলওয়ে অস্থায়ী শ্রমিকবৃন্দ’ ব্যানারে অবস্থান শুরু করেন তারা। 

এদিকে শ্রমিকরা বলছেন, গত ৩ মাস বেতন ও চাকরি নেই। তাও শ্রমিকেরা কাজ করে যাচ্ছেন। প্রশাসন চাকরি করাচ্ছে, কিন্তু কোনো সমাধান দিচ্ছে না। চাকরি স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে গত ৮ আগস্ট রেলমন্ত্রী আশ্বাস দিলেও তার কোনো উদ্যোগ আদৌ নেয়া হয়নি বলে দাবি শ্রমিকদের। 

ট্যাগ: জাতীয়
দাফনের জন্য সাড়ে তিন হাত জমি মিলল না, নিজের ঘরেই কবর হলো কর…
  • ২৬ অক্টোবর ২০২৬
শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের অন্তর্ভুক্তির কোনো বিকল…
  • ২৬ অক্টোবর ২০২৬
অবশেষে দাবি মেনে নিল অধিদপ্তর, আন্দোলন প্রত্যাহার জামালপুর …
  • ২৬ অক্টোবর ২০২৬
চোখের স্বাস্থ্যে ১৩০ মিলিয়ন ডলার ব্যয় করবে সরকার
  • ২৬ অক্টোবর ২০২৬
ঘরে গাছ রাখলেই কি বাতাস বিশুদ্ধ হয়, জানালেন বিশেষজ্ঞরা
  • ২৬ অক্টোবর ২০২৬
ঢাকায় অভিযানে ২০ টিম, অনিয়ম পেলেই সরকারি বাসা বরাদ্দ বাতিলে…
  • ২৬ অক্টোবর ২০২৬