কলেজ শিক্ষককে কুপিয়ে হত্যা, স্ট্রোক করে হাসপাতালে বাবা

০২ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৪ PM
পারভেজ আলম

পারভেজ আলম © সংগৃহীত

বগুড়ায় দিনদুপুরে এক কলেজ প্রভাষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ওই শিক্ষকের ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। ছেলের হত্যার খবর পেয়ে বাবা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে শাজাহানপুরের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কলেজ শিক্ষকের নাম পারভেজ আলম (৪০)। তিনি উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল এলাকার সাবেক মেম্বার মনসুর তালুকদার ওরফে মন্টু মিয়ার ছেলে। স্থানীয় বিএম কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন পারভেজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারভেজ সকালে সাবরুল বাজার থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। পথে মাথাইল চাপড় এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় চার থেকে পাঁচজন সন্ত্রাসী এসে তার পথরোধ করে কোপাতে থাকেন। পারভেজ সেখান থেকে দৌড়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন। সেখানে গিয়ে তাকে কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

 আশেকপুর ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী বলেন, প্রায় দেড় মাস আগে পারভেজের বড় ভাই পান্নাকে স্থানীয় সন্ত্রাসী সাগর ও তার লোকজন চাঁদার দাবিতে ছুরিকাঘাত করে। ওই সময় পান্না বেঁচে যান। তবে তখন ছোট ভাই পারভেজের ক্ষতি করার হুমকি দিয়েছিল। আজকে সে ঘটনাই সত্যি হলো।

শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬