পুলিশ-বিএনপি সংঘর্ষে আহত ১৩

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
পটুয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ

পটুয়াখালীতে পুলিশ-বিএনপি সংঘর্ষ © সংগৃহীত

পটুয়াখালীর দশমিনা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে তিন পুলিশ সদস্যসহ ১৩ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। 

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুজাখলা এলাকায় ঘটনাটি ঘটে। 

সংঘর্ষে বিএনপির আহত নেতাকর্মীদের মধ্যে তাঁতিদলের ইব্রাহিম, স্বেচ্ছাসেবক দলের সায়াদ রনি, আবদুর রহিম, আক্কাস, আবু তাহের, সুজন ও শান্তর নাম জানা গেছে। বাকিদের জনের নাম জানা যায়নি।

সংঘর্ষে আহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল জাকির (৪৫), সিফাত (৩৫) ও নাজমুল (৩২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টার দিকে উপজেলার সদর নলখোলা বন্দর থেকে একটি মিছিল বের করে বিএনপি। মিছিলটি পূজাখোলা পৌঁছলে সড়কে যানজট দেখা দেয়। এ সময় পুলিশ বিএনপির মিছিলে বাঁধা দিলে বাকবিতণ্ডার এক পর্যায়ে বিএনপির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

দশমিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহআলম শানু বলেন, আজ কর্মসূচি পালন করতে শহরের খানকার মাঠ এলাকা থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি পূজাখোলা এলাকায় পৌঁছালে পুলিশ পেছন থেকে এসে হামলা চালায়। আমি নেতাকর্মীদের শান্ত করেছি তবে পুলিশের বেপরোয়া মারধরে বিএনপির অনেক নেতাকর্মী আহত হয়েছেন।

গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোরশেদ তোহা জানান, কার্যক্রম শেষে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীরা পূজাখোলা এলাকায় জড়ো হয় রাস্তা বন্ধ করে দেয়। এতে বাউফল উপজেলার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে চেষ্টা করে পুলিশ। এতে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। নিক্ষেপ করা ইটের আঘাতে তিন পুলিশ আহত হয়েছেন। পুলিশের তিনটি মোটরসাইকেলের লাইট ভাঙচুর করে বিএনপির নেতাকর্মীরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। এ ঘটনায় বিএনপির দুই কর্মীকে আটক করা হয়েছে। 

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence