বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

০১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২০ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল © লোগো

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুক্রবার পা রাখলো ৪৬ বছরে। দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদীদের ’যূথবদ্ধ শক্তিমঞ্চ’ হিসাবে এই দল গঠন করেন। প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশী সময় ধরে সবচেয়ে প্রতিকুল সময় পার করছে দলটি।

বিএনপি নেতারা বলছেন, ভোটাধিকার ফিরিয়ে আনার পাশাপাশি দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তিসহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ নিয়েই এবার তারা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন। এদিকে, আজ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটি রাজধানীসহ সারাদেশে নানা কর্মসূচি ঘোষণা করেছে।

কয়েক বছর ধরে দলটি প্রতিষ্ঠাবার্ষিকীতে একই ধরনের কর্মসূচি পালন করে আসছে। এবারও সেই ধারাবাহিকতায় দলটিরপক্ষ থেকে সকাল সাড়ে ১০টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বেলা ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে দলটি। র‌্যালিটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে ফকিরাপুল মোড়, নটরডেম কলেজ, শাপলা চত্বর, ইত্তেফাক মোড় হয়ে রাজধানী মার্কেটে গিয়ে শেষ হবে।

র‌্যালিতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিতে ইতোমধ্যে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। সংসদ নির্বাচনের আগের এ প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে রাজধানীতে বড় ধরনের শোডাউনের প্রস্তুতি নিয়েছে দলটি। বিএনপির জ্যেষ্ঠ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে বিপুল উপস্থিতির মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে চাইছেন। সেখান থেকে সরকারকেও বিশেষ বার্তা দিতে চান তারা। এছাড়াও সারাদেশে ইউনিটগুলোকে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ‘গ্লোবাল আইটি ক্যারিয়ারস অ্যান্ড স…
  • ০১ এপ্রিল ২০২৬
পে-স্কেলের বাস্তবায়ন দাবিতে ৬ দিনের কর্মসূচি ঘোষণা সরকারি ক…
  • ০১ এপ্রিল ২০২৬
হামসহ ১০ রোগের টিকা সংকট, দ্রুত সমাধানের আশ্বাস স্বাস্থ্য স…
  • ০১ এপ্রিল ২০২৬
যে শর্তে যুদ্ধ শেষ করতে চায় ইরান
  • ০১ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ৯ শিশুর শরীরে হাম সনাক্ত, হাসপাতালে ভর্তি ৫
  • ০১ এপ্রিল ২০২৬
সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence