এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালুর দাবি

২৫ আগস্ট ২০২৩, ০৩:৫৫ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১০:৫৫ AM
আলোচনা সভায় সংগঠনটির নেতৃবৃন্দ

আলোচনা সভায় সংগঠনটির নেতৃবৃন্দ © সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের বদলির ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ। 

শুক্রবার সকালে কুড়িগ্রাম সদর উপজেলায় এম এ সাত্তার আদর্শ উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত ‘মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়’ সভায় এসব দাবি জানান সংগঠনটির নেতারা।

সংগঠনের কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি মো. আবদুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের কেন্দ্রীয় সভাপতি নৃপেন চন্দ্র দাস। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল।   

অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধানরা কয়েকদফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে, সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের অবসরগ্রহণের বয়সসীমা ৬২ বছর করা, শিক্ষা ব্যবস্থায় সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা, সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেডে বেতন দেয়া, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের চাকরি জীবনে দুটি উচ্চতর স্কেল দেয়ার সুস্পষ্ট ঘোষণা, এমপিওভুক্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা দেয়া, শিক্ষকদের ঐচ্ছিক বদলি ব্যবস্থা চালু করা এবং মাধ্যমিক স্তরের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ।

প্রধান আলোচক সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবুল বলেন, শিক্ষকতায় অভিজ্ঞতার গুরুত্ব অনেক। তাই সরকার বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করেছে। তবে আমরা সরকারি-বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের অবসরগ্রহণের বয়সসীমা ৫৯ বছরই আছে। আমরা স্কুল-কলেজের শিক্ষকদের অবসরগ্রহণের বয়সসীমা ৬২ বছর করার দাবি জানাই। তিনি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকদের যথাক্রমে ষষ্ঠ গ্রেড এবং সপ্তম গ্রেডে বেতন দেয়া ও এমপিওভুক্ত শিক্ষকদের বদলি ব্যবস্থা চালু করার জোর দাবি জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি  রামকৃষ্ণ মিত্র, মোহাম্মদ শফি উদ্দিন, শেখ মোহাম্মদ ফেরদাউস হেলাল, গৌতম কুমার সাহা, সহ-প্রকাশনা সম্পাদক আশরাফুজ্জামান,যুগ্ম সম্পাদক মো.কাজী গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী, সহ-আইন সম্পাদক তালুকদার আবদুল মান্নান, সদস্য আব্দুল গণি সরকার। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন  ফারুকসহ জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষকরা।

উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
বৈদ্যুতিক স্কুল বাস আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত
  • ০৭ এপ্রিল ২০২৬
লন্ডনে তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসে…
  • ০৭ এপ্রিল ২০২৬
জোড়াতালিতে ডিআইইউ বাস সার্ভিস, নিজস্ব যান রেখে ভাড়া করা বাস…
  • ০৭ এপ্রিল ২০২৬
close