সন্ধ্যায় আ. লীগের বৈঠক, নেতাকর্মীদের ‘বিশেষ বার্তা’ দেবেন প্রধানমন্ত্রী

১২ আগস্ট ২০২৩, ০২:৪৩ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © ফাইল ছবি

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বৈঠকে বসছে আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায়। গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ৬ আগস্ট গণভবনে তৃণমূলের নেতা ও জনপ্রতিনিধি নিয়ে বিশেষ বর্ধিত অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের ৩ হাজারের বেশি নেতাকর্মী অংশ নেন। সেখানে বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতাদের কথা শোনার পর এবার দলের কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে বৈঠকে বসছেন শেখ হাসিনা। 

সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের 'বিশেষ বার্তা' দেবেন তিনি। এছাড়া নির্বাচনের প্রস্তুতি, তৃণমূলের অভ্যন্তরীণ বিভেদ মিটিয়ে ঐক্যবদ্ধ থাকা, বিএনপিসহ বিরোধীদের আন্দোলন মোকাবিলাসহ নানা বিষয়ে আলোচনা হবার কথা রয়েছে। 

 

হাকালুকি হাওরের ২০ হাজার মানুষের চলাচলের একটিমাত্র সড়ক, বাধ…
  • ২৭ অক্টোবর ২০২৬
মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়…
  • ২৭ অক্টোবর ২০২৬
গুলি থেকে বাঁচলেও চাপাতি-কুড়ালের আঘাতে জখম ছাত্রদল নেতার মৃ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
  • ২৭ অক্টোবর ২০২৬
সংবাদ পেয়ে অসুস্থ অফিস সহকারীর খোঁজ নিতে হাসপাতালে চুয়েট উপ…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্যের পর কেন ‘ব্যাখ্যা’ দিতে হ…
  • ২৬ অক্টোবর ২০২৬