হাসপাতালে খালেদা জিয়া, ভর্তির পরামর্শ চিকিৎসকদের

০৯ আগস্ট ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া

হাসপাতালে বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া © সংগৃহীত

শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া। বুধবার (৯ আগস্ট) রাত ৭টা ৫০ মিনিটে হাসপাতালে পৌঁছান তিনি।

হাসপাতালের উদ্দেশে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি গুলশানের বাসভবন ত্যাগ করেন। বাসা ত্যাগের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানিয়েছেন, বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

এর আগে, গত ১২ জুন রাত ১টা ৪০ মিনিটে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিএনপি চেয়ারপার্সন।

৩ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনের বিল পাস সংসদে
  • ০৭ এপ্রিল ২০২৬
মধ্য রাতের মধ্যে যে ৮ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  • ০৭ এপ্রিল ২০২৬
বঙ্গবন্ধু-হাসিনা-বঙ্গমাতা বাদ, তিন মেডিকেল বিশ্ববিদ্যালয়ের …
  • ০৭ এপ্রিল ২০২৬
উচ্চশিক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে চীন, আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানা গেল
  • ০৭ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব ঠেকাতে সমন্বিত পদক্ষেপ নিতে হবে: রিজভী
  • ০৭ এপ্রিল ২০২৬
close