গাছে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল ইন্টার্ন চিকিৎসকের

০৯ আগস্ট ২০২৩, ০৪:২৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
দুর্ঘটনা কবলিত গাড়িতে উদ্ধার কাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা

দুর্ঘটনা কবলিত গাড়িতে উদ্ধার কাজ পরিচালনা করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা © সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় একটি গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় ইকরা বিনতে হাফিজ (২৮) নামের এক ইন্টার্ন চিকিৎসক নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন প্রাইভেট কারের চালক নাহিদ।

বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বিপুল হোসেন বলেন, প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে গেছে। গাড়ির ভেতরেই আহত চিকিৎসক ও চালক আটকে ছিলেন। গাড়িটি কেটে আধা ঘণ্টার চেষ্টায় তাদেরকে বের করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসককে মৃত ঘোষণা করা হয়।

নিহত ইকরা বিনতে হাফিজ উত্তরা উইমেন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন। গত রাতে হাসপাতালে ডিউটি শেষে সকালে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তমাল সরকার জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিল প্রাইভেট কারটি। এ সময় গৌরনদীর কটকস্থল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এতে প্রাইভেট কারে থাকা চালক নাহিদ ও যাত্রী চিকিৎসক গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মারা যান।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close