শিক্ষকদের আত্তীকরণের কাজ শেষ হতে আরো সময় লাগবে

০৯ আগস্ট ২০২৩, ০৪:২৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
মো. মাহবুব হোসেন

মো. মাহবুব হোসেন © ফাইল ফটো

নতুন সরকারি কলেজের শিক্ষক কর্মচারীদের আত্তীকরণের কাজ শেষ হতে আরো কিছুটা সময় লাগবে। কেননা প্রতিটি কলেজের শিক্ষক-কর্মচারীর নামে বড় বড় নথি তৈরি হয়। সেই নথিগুলো পড়ে, যাচাই-বাছাই করে সিদ্ধান্ত দিতে একটু সময় লাগে। 

সম্প্রতি নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মন্ত্রীপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

জানা গেছে, মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে আয়োজিত সচিব সভায় সরকারি হওয়া কলেজগুলোর পদ সৃজন করা হয়। পরবর্তীতে শিক্ষক-কর্মচারীর আত্তীকরণ হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ হয়নি।

এ প্রসঙ্গে মন্ত্রীপরিষদ সচিব বলেন, শিক্ষক-কর্মচারীদের নথিপত্র যাচাই করতে যেমন সময় লাগে তেমনি সভার সিদ্ধান্ত লিখতেও সময় লাগে। কত দিনের মধ্যে তাদের আত্তীকরণ হবে সেটি বলা যাচ্ছে না। তবে দ্রুতই হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যেসব উপজেলায় একটিও সরকারি কলেজ নেই সেসব উপজেলায় একটি করে ৩০৪টি কলেজকে সরকারি ঘোষণা করেন। এর মধ্যে ১৩৩টি কলেজের পদ সৃজন হয়ে শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণের কাজ শেষের পথে। সচিব সভায় সিদ্ধান্ত না হওয়ায় বাকি কলেজগুলোর পদ এখনো সৃজন হয়নি। 

সরকারের সমালোচনা করে নারী উদ্যোক্তার বক্তব্য অপরাধ হিসেবে দ…
  • ২৭ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে হত্যার ঘটনায় পুলিশ হেফাজতে এমপির ছেলে
  • ২৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ড: ডিএনএ পরীক্ষায় ১০ মর…
  • ২৭ অক্টোবর ২০২৬
‘তুমি আসবে বলেই অপেক্ষাটা এত সুন্দর’—পদ্ম হাতে শিক্ষিকার পো…
  • ২৭ অক্টোবর ২০২৬
সেন্টমার্টিন ভ্রমণে ভাড়ার ধাক্কা, পর্যটকদের পকেটে টান!
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
  • ২৭ অক্টোবর ২০২৬