রিজভীর বিরুদ্ধে হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি মামলা

০৭ আগস্ট ২০২৩, ০১:২১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
রুহুল কবির রিজভী-হিরো আলম

রুহুল কবির রিজভী-হিরো আলম © ফাইল ছবি

মানহানিকর বক্তব্য দেওয়ায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সোমবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। হিরো আলমের আইনজীবী আব্দুল্লাহ আল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করতে মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 

মামলার শুনানিতে হিরো আলম আদালতে অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মানহানিকর বক্তব্য দিয়েছেন। মামলার আরজিতে রুহুল কবির রিজভীর বক্তব্য তুলে ধরা হয়েছে।

এর আগে গতকাল রবিবার (৬ আগস্ট) রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) গিয়েছিলেন হিরো আলম। সেখানে তিনি বলেন, ‘সংবিধানে লেখা আছে পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেয় না। আমার তো কোনো দিকে ত্রুটি পায়নি যে হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। তাহলে তারা আমাকে পাগল কেন বলবে, অশিক্ষিত কেন বলবে?

প্রসঙ্গত, গত ৫ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, ‘হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।’

আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close