বিবেকের তাড়নায় ১০ বছর পর ট্রেনের ভাড়া পরিশোধ যুবকের

০৬ আগস্ট ২০২৩, ০৫:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
ভাড়া পরিশোধ শেষে রেলওয়ে কর্মকর্তাদের সাথে আবু রায়হান

ভাড়া পরিশোধ শেষে রেলওয়ে কর্মকর্তাদের সাথে আবু রায়হান © সংগৃহীত

টানা দুই বছর টিকেট ছাড়া চলাচল করেছেন সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে। কিন্তু শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় ১০ বছর পর সে টাকা জমা দিয়েছেন আবু রায়হান নামের এক যুবক। রোববার (৬ আগস্ট) দুপুরে রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দপ্তর খ্যাত রেলভবনে এমনই এক ঘটনা ঘটে। 

ঘটনাটি নিয়ে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার তার ফেসবুক পেজে লেখেন, আজ আবু রায়হান মান্দা-নওগাঁ থেকে হঠাৎ আমার অফিসে হাজির। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত সান্তাহার-রাজশাহী ও রাজশাহী-ঢাকা রুটে টিকিটবিহীন অবস্থায় যাতায়াত করেছেন। হিসাব করে দেখা গেছে টিকিটের মূল্য ছিল ৮৯০ টাকা। তিনি আজ এ টাকা সরকারি খাতে জমা দিয়ে দায় মুক্ত হতে যাচ্ছেন। তার ধারণা এ টিকিট না কেটে তিনি শুধু নিজেকেই ফাঁকি দিচ্ছেন না, জনগণকেও ঠকাচ্ছেন। সেই চেতনা থেকেই তিনি আজ এ টাকা জমা দেওয়ার জন্য আমার কাছে আসেন। টাকাটা পেপার টিকিটের মাধ্যমে গ্রহণ করার পর তিনি জানালেন বিরাট একটা বোঝা যেন তার মাথা থেকে নেমে গেছে। তিনি খুবই হালকা বোধ করছেন। আমরা তার এ আত্মোপলব্ধি ও চেতনাকে গভীরভাবে শ্রদ্ধা জানাই।

আরও পড়ুন: বাংলাদেশে শাখা ক্যাম্পাস খুলবে ভারতের গুরু কাশি ইউনিভার্সিটি

যোগাযোগ করা হলে অসীম কুমার তালুকদার বলেন, এটি একটি দৃষ্টান্ত। মানুষের মধ্যে বিবেকবোধ জাগ্রত করতে ও জনসচেতনতা বাড়াতে তিনি এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।

ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬