রিজভীর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে হিরো আলমের অভিযোগ

০৬ আগস্ট ২০২৩, ০২:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২১ AM
রিজভীর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে হিরো আলমের অভিযোগ

রিজভীর বিরুদ্ধে ডিবি কার্যালয়ে হিরো আলমের অভিযোগ © সংগৃহীত

বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে অভিযোগ দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে গেছেন হিরো আলম। ‘পাগল ও অশিক্ষিত’ বলায় ডিবির কাছে অভিযোগ করেছেন তিনি।

রোববার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ডিবি কার্যালয়ে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, বিএনপির এই নেতার বিরুদ্ধে হাতিরঝিল থানায় মামলা করবেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হিরো আলম বলেছেন, অবমাননাকর কথা বলায় আমি তার বিরুদ্ধে মামলা দায়ের করব। তিনি (রিজভী) আমাকে পাগল এবং অশিক্ষিত বলেছেন। কিন্তু, সংবিধানে লেখা আছে একজন পাগলকে নির্বাচনে দাঁড়ানোর অধিকার দেওয়া হয় না। আমি তো এমন কিছু পাইনি যে, হিরো আলম ভোটে দাঁড়াতে পারবে না। আমাকে পাগল কেন বলবে? অশিক্ষিত কেন বলবে? সারা পৃথিবীর মধ্যে আমাকে অবমাননা করে কথা বলা হয়েছে। 

তিনি আরও বলেন, এজন্য আমি লিখিত অভিযোগ নিয়ে ডিবি কার্যালয় এসেছি। কর্মকর্তাদের সিদ্ধান্তে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, শনিবার (৫ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে কথা প্রসঙ্গে রুহুল কবির রিজভী, হিরো আলমের মতো একটা অর্ধপাগল, অর্ধশিক্ষিত একটা লোক নির্বাচন করছে। মানে রুচি কতটা বিকৃত হলে এরা এই কাজ করতে পারে।

আরও পড়ুন: ৪৬ হাজার টাকা করে ফেরত পাবেন হাজিরা

নানা কারণে আলোচনায় থাকেন হিরো আলম। সবশেষ ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে প্রার্থী হয়ে আলোচনায় ছিলেন তিনি। গত ১৭ জুলাই নির্বাচনের দিন তার উপর হামলার ঘটনা ঘটে। এতে ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকাসহ বিভিন্ন দেশ নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল।

ট্যাগ: জাতীয়
ডিএনএতে শনাক্ত ১০ মরদেহ, নিখোঁজ মুক্তার সন্ধান মেলেনি
  • ২৭ অক্টোবর ২০২৬
১৩ থেকে ১৬তম গ্রেডে ২২ পদে কর্মচারী নিয়োগ দেবে চট্টগ্রাম বি…
  • ২৭ অক্টোবর ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু: স্বামীসহ ৭ জনে…
  • ২৭ অক্টোবর ২০২৬
সৌদি প্রবাসী কর্মীদের সুখবর দিলেন কর্মসংস্থানমন্ত্রী আরিফুল…
  • ২৭ অক্টোবর ২০২৬
স্মৃতিশক্তি হারানোর আগেই সংকেত দেয় চোখ-কান? কোন লক্ষণ দেখলে…
  • ২৭ অক্টোবর ২০২৬
রাতে ইডেন কলেজ শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ, যুবকের চুল ক…
  • ২৭ অক্টোবর ২০২৬