‘৪৬ যাত্রী’ নিয়ে পিকনিকের ট্রলারডুবি, ৭ জনের মরদেহ উদ্ধার

০৫ আগস্ট ২০২৩, ১১:১৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ট্রলার ডুবি

ট্রলার ডুবি © সংগৃহীত

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবির ঘটনায় নারী ও শিশুসহ ৭ যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও ৮ যাত্রী নিখোঁজ রয়েছে। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল, কোস্টগার্ড ও নৌ-পুলিশের সদস্যরা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে ইছামতি নদীর ডহরি তালতলা খালে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে,  সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক যাত্রী পদ্মা নদীতে পিকনিক করতে গিয়েছিলেন। পিকনিক শেষে ফেরার পথে রাত সাড়ে ৮টার দিকে বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় লোক ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুসহ ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লৌহজং থানার এস আই রুস্তম আলী গণমাধ্যমকে জানান, শনিবার রাত ১০টা পর্যন্ত নিখোঁজ যাত্রীদের মধ্যে ৭ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। ট্রলারটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। এদের মধ্যে ৮ জন নিখোঁজ রয়েছে। 

ট্যাগ: মৃত্যু
জনরোষে এই দলটা কতক্ষণ টিকবে বুঝতে পারছি না!
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেঁড়া-ফাটা নোট বদল না করলে ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা
  • ১৩ এপ্রিল ২০২৬
খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬