আইসিইউতে ভিকারুননিসা শিক্ষিকা, প্রয়োজন ৮ ব্যাগ রক্ত

০৫ আগস্ট ২০২৩, ০৬:১১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
মোরশেদা বেগম

মোরশেদা বেগম © সংগৃহীত

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের বসুন্ধরা শাখার শিক্ষিকা  মোরশেদা বেগম। হাসপাতালের আইসিইউতে থাকা মোরশেদাকে বাঁচাতে ৮ ব্যাগ এ নেগেটিভ রক্তের প্রয়োজন।

জানা গেছে, মোরশেদা বেগম দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। সম্প্রতি তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। এরপর তাকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি।

মোরশেদা বেগমের স্বামী নিজাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার স্ত্রীকে বাঁচাতে এ নেগেটিভ রক্তের প্রয়োজন। আপাতত দুই/তিন ব্যাগ হলেও চলবে। তার রক্তের প্লাটিলেট কাউন্ট ১ হাজার। সব মিলিয়ে আট ব্যাগ রক্ত লাগবে বলেও জানান তিনি।

রক্ত দিতে যোগাযোগ করতে হবে +8801934-604090 নম্বরে (নাজিম)। 

এলপি গ্যাসের দাম বাড়ল ৩৮৭ টাকা
  • ০২ এপ্রিল ২০২৬
যশোর সদরে এক রাতে ৮ ট্রান্সফরমার চুরি, ক্ষতির মুখে শতাধিক ক…
  • ০২ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ শুরুর আগেই ৬ষ্ঠ শিরোপার জন্য আর্থিক পুরস্কার ঘোষণা…
  • ০২ এপ্রিল ২০২৬
চবিতে প্রথম বর্ষের ওরিয়েন্টশন ও ক্লাস শুরুর তারিখ ঘোষণা
  • ০২ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে মাউশির নতুন বিজ্ঞপ্তি জারি
  • ০২ এপ্রিল ২০২৬
মা‌র্কিন দূতাবাস ঘোষণা করেছে ফ্রিডম ২৫০ তহবিল, করুন আবেদন
  • ০২ এপ্রিল ২০২৬