প্রাইভেট কারের ওপর কনটেইনার, অলৌকিকভাবে বাঁচলেন ৪ যাত্রী

০৫ আগস্ট ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২২ AM
দুর্ঘটনাকবলিত গাড়ি

দুর্ঘটনাকবলিত গাড়ি

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ওপর একটি কনটেইনারবাহী লরি উল্টে প্রাইভেট কারকে চাপা দেয়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রাইভেটকারে থাকা চার যাত্রী অলৌকিকভাবে বেঁচে যান। 

শনিবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে ঘণ্টাখানেকের চেষ্টায় বেলা ১১টার দিকে ক্রেন দিয়ে লরি এবং কনটেইনারটি সরিয়ে নেয়।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে ঢাকামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে। কাভার্ডভ্যানের চাপায় প্রাইভেটকারটি একেবারেই দুমড়েমুচড়ে যায়। প্রাইভেটকারের ভেতর থাকা যাত্রীরা প্রায় একঘণ্টা আটকে ছিল। এ সময় ভেতর থেকে কান্নার আওয়াজ ও বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে শোনা গেছে। পরে ফায়ার সার্ভিসের টিম এসে তাদের উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কুমিরার সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, এটি ৪০ ফুট দৈর্ঘ্যের কনটেইনার ছিল। কনটেইনারসহ লম্বা লরিটি প্রাইভেট কারের ওপর পড়ে। আল্লাহর রহমতে প্রাইভেট কারে থাকা কারও তেমন সমস্যা হয়নি। শিশুসহ ৩ জন একেবারে অক্ষত অবস্থায় ছিল। তবে কারচালক সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বারোআউলিয়া হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, ভয়াবহ এ দুর্ঘটনায় প্রাইভেটকারে থাকা চার যাত্রী প্রাণে বেঁচে গেছেন। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও লরি জব্দ করা হয়েছে

ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধে ১২০ বিলিয়ন ডলারের লোকসা…
  • ৩১ মার্চ ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২৫ মণ ওজনের ‘খটক মাছ’, আড়াই লাখে বিক্রি
  • ৩১ মার্চ ২০২৬
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence