নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে পর্যালোচনা টিম পাঠাবে যুক্তরাষ্ট্র

০১ আগস্ট ২০২৩, ০১:২৬ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৬ AM
সংবাদ সম্মেলনে পিটার ডি হাস

সংবাদ সম্মেলনে পিটার ডি হাস

বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত পরিবেশ পর্যালোচনায় আগামী অক্টোবরে প্রাক পর্যালোচনা (প্রি-অ্যাসেসমেন্ট) নির্বাচনী টিম পাঠাতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এর আগে মঙ্গলবার (১ আগস্ট) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে যান তিনি। পিটার হাস বলেন, আমরা গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) নির্বাচন কমিশনের ক্ষমতা কমার প্রসঙ্গে আলোচনা করেছি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে প্রাক পর্যালোচনা নির্বাচনী টিম আসবে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

আরো পড়ুন: শুক্রবার ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের

এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন ডেপুটি পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাংগীর আলমও উপস্থিত ছিলেন। 

এর আগে, গত ৮ জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেন পিটার হাস। বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি। ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত তখন বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

 

চিকিৎসায় অবহেলায় মৃত্যু, ১০ চিকিৎসকের রেজিস্ট্রেশন স্থগিত
  • ০১ মার্চ ২০২৬
ইরানের হামলা: ৩ মার্কিন সেনা নিহত
  • ০১ মার্চ ২০২৬
রণতরী আব্রাহাম লিংকনে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র
  • ০১ মার্চ ২০২৬
ইকরার দাফন, শেষ বিদায়েও আসেননি স্বামী জাহের আলভী
  • ০১ মার্চ ২০২৬
প্রিলি-লিখিত-মৌখিক পেরিয়েও শূন্য হাতে, বঞ্চনার প্রতিবাদে রা…
  • ০১ মার্চ ২০২৬
দরিদ্র পরিবার থেকে যেভাবে ক্ষমতার শীর্ষে উঠে এসেছিলেন আয়াতু…
  • ০১ মার্চ ২০২৬