আজ থেকে আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

০১ আগস্ট ২০২৩, ০৯:২৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৮ AM
প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারী

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষক-কর্মচারী © ফাইল ছবি

৩১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেলে ১ আগস্ট থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশনের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জাতীয়করণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে আমরণ অনশনে বসাছেন আন্দোলনরত শিক্ষকরা।

গতকাল সোমবার (৩১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনের ২১তম দিনে তাঁরা এ ঘোষণা দেন। সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে সব ধরনের বৈষম্যের নিরসন চেয়েছেন তাঁরা।

বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি।  প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ মিনিটের কথা বলতে চাই। সেই পাঁচ মিনিটের সাক্ষাৎ যদি আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে না পাই, বা আমাদের নির্দেশনা দিয়ে শ্রেণীকক্ষে ফেরত না নিলে আগামী ১ আগস্ট থেকে আমরা কাফনের কাপড় পরে প্রেসক্লাবের সামনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন করব।

শিক্ষা সচিবের পরিচয়ে প্রতারণা, মন্ত্রণালয়ের সতর্কতা
  • ০৭ মার্চ ২০২৬
থানার সামনে আধাঘণ্টা ৭ মার্চের ভাষণ বাজানোর পর উত্তপ্ত শাহব…
  • ০৭ মার্চ ২০২৬
আমেনা হত্যাকাণ্ডে নাটকীয় মোড়: মেয়েকে হত্যা করে মিথ্যা গল্প …
  • ০৭ মার্চ ২০২৬
রাজনীতিবিদসহ বিশিষ্টজনের সম্মানে ভারতীয় হাইকমিশনের ইফতার
  • ০৭ মার্চ ২০২৬
পাবনায় জামায়াত নেতার ‘অবৈধ’ পাম্পে জ্বালানি তেলের মজুত, জরি…
  • ০৭ মার্চ ২০২৬
ইমির নেতৃত্বে শাহবাগ থানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে
  • ০৭ মার্চ ২০২৬