চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

২৭ অক্টোবর ২০২৬, ০২:৩৩ PM
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয় © সংগৃহীত

বর্ণাঢ্য র‍্যালি, নানা স্লোগান, আবির মাখামাখি আর নাচ-গানের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দুপুর ১২টার দিকে জেলা ডাকবাংলো প্রাঙ্গণ থেকে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে র‍্যালিটি বের হয়। র‍্যালিটি শহরের শহীদ হাসান চত্বরসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা ডাকবাংলো প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‍্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে মুখর করে তোলেন শহরের রাজপথ। এ সময় অনেককে একে অপরের গায়ে আবির মাখিয়ে এবং নাচ-গানের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে দেখা যায়।

র‍্যালিতে নেতাকর্মীদের অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

র‍্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় যুবদলের নেতৃবৃন্দ সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস, রাজনৈতিক ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন। এ সময় তারা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক  শরীফুজ্জামান শরীফ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিমসহ জেলা বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

বিশ্বমানের উচ্চশিক্ষা নিশ্চিত করতে অ্যাক্রেডিটেশন অর্জনের প…
  • ১৭ নভেম্বর ২০২৬
দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬