ঝালকাঠিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, মৃত্যু বেড়ে ১৭

২২ জুলাই ২০২৩, ০৩:২৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
দুর্ঘটনার কবলে পড়া বাস

দুর্ঘটনার কবলে পড়া বাস © সংগৃহীত

ঝালকাঠি সদরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যাওয়ার ঘটনায় নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। জীবিত ২৫ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ছত্রকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন এই তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভেতরে আর কোনো মরদেহ নেই। যাদের উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝালকাঠির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি ছত্রকান্দা এলাকায় অটোরিকশাকে পাশ কাটাতে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে সড়কের পাশে থাপুকুরে পড়ে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। জীবিত উদ্ধার করা হয়েছে ২০ জনকে।

ভেতরে আরও কেউ আছে কি না তা দেখতে তল্লাশি চালানো হচ্ছে। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিল তা জানা যায়নি। ক্রেন দিয়ে বাসটি তোলার চেষ্টা করছে পুলিশ।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার (এসপি) আফরুজুল হক টুটুল বলেন, আহত অবস্থায় যাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬