লাখ টাকা বেতনে টিআইবিতে চাকরি সুযোগ

২২ জুলাই ২০২৩, ০৮:৪০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
টিআইবি

টিআইবি © ফাইল ছবি

বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বাংলাদেশি শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশে পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (পিএসিটিএ) প্রকল্পে কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট কো–অর্ডিনেটর-ইভেন্ট অ্যান্ড অ্যাডভোকেসি কমিউনিকেশন
পদসংখ্যা: ১
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: মাসিক বেতন ৯৭,৩৭৪ টাকা। সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ–সুবিধা আছে।
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, ইন্টারন্যাশনাল রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইংরেজি বা এ ধরনের বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সব পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। উন্নয়ন সংস্থা/অলাভজনক প্রতিষ্ঠান বা কোনো গণমাধ্যমে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। উপস্থাপনা ও লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, গুগল অ্যাপ্লিকেশন ও অ্যাডোব অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। ক্যাম্পেইন ব্যবস্থাপনা ও প্রোগ্রাম বাজেট বিষয়ে অভিজ্ঞ হতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের টিআইবির ক্যারিয়ার–সংক্রান্ত ওয়েবসাইটের এই লিংক থেকে  Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৫ আগস্ট ২০২৩।

ট্যাগ: চাকরি
যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬