মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশের সংবাদ সম্মেলন © সংগৃহীত
বাংলাদেশে স্বল্প খরচে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে যাত্রা শুরু করেছে মালয়েশিয়ার কোয়ালিটাস হেলথ কেয়ার বাংলাদেশ। প্রথমবারের মতো রাজধানীর বনানীতে এর কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের ৪০টি স্থানে এর কার্যক্রম পরিচালিত হবে।
রোববার (১৬ জুলাই) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের ম্যানেজিং ডায়রেক্টর অ্যান্ড সিইও দাতো ডক্টর নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাংলাদেশের চিকিৎসা সেবা খাতে সবকিছুই বিদ্যমান রয়েছে শুধুমাত্র আস্থা এবং দায়িত্ববোধ বোধের অভাব রয়েছে। যেকোনো রোগী যদি প্রথম পর্যায়ে তাদের শুধুমাত্র প্রথম পর্যায়ে অসুস্থ হবার সাথে সাথে প্রাথমিকভাবে সমন্বিত চিকিৎসা পান তবে অধিকাংশ ক্ষেত্রেই রোগীর সমস্যার সমাধান পাবেন। এ সময় প্রাথমিক পর্যায়ে সঠিক চিকিৎসা ও কাউন্সিলিং পেলে রোগী সুস্থ হবে বলে আশা রাখেন তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে চীফ রেমন ভারুক হুসে এবং প্রতিষ্ঠানের বাংলাদেশের পরিচালক ডা. শঙ্কর চন্দ্র পোদ্দার উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ১৯৯৭ সালে মালয়েশিয়ায় দাতা ডক্টর নুরুল আমিন বিন মোহাম্মদ ইসহাক বেসরকারি প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদানকারীদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরী করেন। ২৫ বছর ধরে কোয়ারিটাস গ্রুপ এশিয়া প্যাসিফিক রিজিওনে জেনারেল প্রাকটিস পরিচালনার দক্ষতা অর্জন করেছেন।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, বর্তমানে কোয়ালিটাস হেলথ মালয়েশিয়া ক্লিনিক বনানীর ১১ নম্বর রোডের ৪৮ নম্বর বাড়ীর ৪র্থ তলা, ব্লক-এফ এ অবস্থিত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম দিয়ে আসছে। এখানে আল্ট্রাসাউন্ড, এক্স-রে ও ইসিজিসহ নানা সুযোগ-সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে। ২০২৪ থেকে ২৬ সালের মধ্যে ঢাকার গুলশান, বারিধারা, বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, রামপুরা, খিলগাঁও, কাকরাইল, আজিমপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে এ প্রতিষ্ঠানের ৪০টি শাখা স্থাপন করা হবে।