কয়েক লাখ টাকা হয়ে গেছে, শিগগিরই নতুন কার্যালয় কিনব: নুর

২১ জুলাই ২০২৩, ০৯:৫২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© সংগৃহীত

কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ। আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ মিছিলের আগে প্রিতম–জামান টাওয়ারের সামনের রাস্তায় সংবাদ সম্মেলন করেন তিনি বলেন, আমরা নিজস্ব কার্যালয় কেনার জন্য উদ্যোগ নিয়েছি। ইতোমধ্যে আমাদের কয়েক লাখ টাকা হয়ে গেছে, যা নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষীরা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে গণ অধিকার পরিষদ নিজস্ব কার্যালয় কিনবে।

নুর বলেন, আমাদের দাবি, অনতিবিলম্বে এই কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশ প্রত্যাহার করতে হবে। কার্যালয় খুলে দিতে হবে। চুক্তি অনুযায়ী, আগামী ছয় মাস আমরা কার্যালয়ে থাকতে পারব। ৬ মাস পর আমাদের কার্যালয় ছেড়ে দেব।

তিনি বলেন, আমরা বিভিন্ন ইস্যুতে কথা বলার বিষয়ে কালক্ষেপণ করব না। শেখ হাসিনার পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, এক দফা দাবিতে আন্দোলন চলছে, চলবে।

গণ অধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে ২৫ জুলাই নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে জানান নুরুল হক।

এর আগে বৃহস্পতিবার সকালে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে তালা লাগিয়ে দেয় ভবনের মালিকপক্ষ। বিকেলে তালা ভেঙে কার্যালয়ে প্রবেশ করেন নুরসহ নেতাকর্মীরা। পরে তাদের পিটিয়ে বের করে দিয়েছে পুলিশ।

যে চার নির্বাচন ১০ দিনের মধ্যে নাড়িয়ে দিতে পারে পুরো বিশ্বকে
  • ২৭ অক্টোবর ২০২৬
ঢাবি সমাবর্তনে অতিরিক্ত ফি, আন্দোলনের হুঁশিয়ারি ডাকসুর মুসা…
  • ২৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ মেডিকেল কলেজে কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি …
  • ২৭ অক্টোবর ২০২৬
জাপানি বিনিয়োগের দরজা খুলছে, বাংলাদেশ কি প্রস্তুত?
  • ২৭ অক্টোবর ২০২৬
৭০ শিক্ষককে নিয়ে আন্তর্জাতিক জলি ফোনিক্স প্রশিক্ষণের আয়োজ…
  • ২৭ অক্টোবর ২০২৬
দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা করিমে…
  • ২৭ অক্টোবর ২০২৬