মেট্রোরেলের ঢাবি স্টেশনের ৯৭ ভাগ কাজ শেষ

০৭ জুলাই ২০২৩, ০৬:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেট্রোরেল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মেট্রোরেল © সংগৃহীত

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের একটি স্টেশন রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। এ স্টেশনের ৯৭ ভাগ কাজ শেষ হয়েছে। শুক্রবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মেট্রোরেল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।  

শুক্রবার রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগারগাঁও স্টেশনে এর উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজয় সরণি স্টেশনের ৯৭ ভাগ কাজের অগ্রগতি হয়েছে। এ ছাড়া ফার্মগেট স্টেশনের ৯৮ ভাগ, কারওয়ান বাজারের ৯৫, শাহবাগের ৯৪, সচিবালয়ের ৯৬ ভাগ ও মতিঝিল স্টেশনের কাজের অগ্রগতি ৯৫ ভাগ।

আগামী অক্টোবর মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের এ অংশের উদ্বোধন করবেন। এর আগে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত পারফর্মেন্স টেস্ট, সিস্টেম ইন্টিগ্রেশন টেস্ট ও ট্রায়াল রান চলবে।

বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬