প্রধানমন্ত্রীর সঙ্গে মার্টিনেজের সাক্ষাৎ

০৩ জুলাই ২০২৩, ০২:৪৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনার জার্সি উপহার দিচ্ছেন মার্টিনেজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আর্জেন্টিনার জার্সি উপহার দিচ্ছেন মার্টিনেজ © সংগৃহীত

মাত্র ১১ ঘণ্টার সফরে বাংলাদেশে আছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে এ দেশে সফর শেষ করে কোলকাতায় যাবেন তিনি। আজ সোমবার (৩ জুলাই) দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মার্টিনেজ। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনার একটি জার্সি উপহার দেন তিনি।

এর আগে আজ ভোর সাড়ে ৫টায় ঢাকায় এসে পৌঁছান এমি। ঢাকায় নেমেই তিনি সরাসরি চলে যান রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে। সেখানে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে স্পন্সর প্রতিষ্ঠান ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান। যেখানে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে এক অনুষ্ঠানে আড্ডা দিতে দেখা যায় মার্টিনেজকে।

ওই সময়ই এমিলিয়ানো মার্টিনেজকে তিনটি উপহার দেন জুনাইদ আহমেদ পলক। গণমাধ্যমের মুখোমুখি হয়ে উপহার সামগ্রী দেওয়ার কথা জানান তিনি।

পলক বলেন, মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেডনেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। এছাড়া পাটের তৌরি নৌকা ও বঙ্গবন্ধুর বই তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরে অনাহারে নৌকাতেই প্রাণ হারান সুনামগঞ্জের মহিবুর
  • ০১ এপ্রিল ২০২৬
আ.লীগ আমলের মামলায় যুবদল-ছাত্রদলের ৬ নেতাকর্মী কারাগারে
  • ০১ এপ্রিল ২০২৬
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ১৮ বছরের ইতিহাসে ৬ উপাচার্যের পাঁ…
  • ০১ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের সার্চ কমিটিতে শিক্ষা সচিব, দুই…
  • ০১ এপ্রিল ২০২৬
ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা বাংলাদেশের
  • ০১ এপ্রিল ২০২৬
সংবিধান সংস্কারে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন করবো: বিরোধী দ…
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence