পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করা হলো না স্কুলশিক্ষকের

২৭ জুন ২০২৩, ০৪:১০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
মোটরসাইকেল দূর্ঘটনা

মোটরসাইকেল দূর্ঘটনা © প্রতীকী ছবি

গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় মেহেদী হাসান নয়ন (৪২) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের মাঠেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান জেলার সাদুলাপুর উপজেলার জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) দেওয়ান মো রেজাউল করিম জানান, মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। সকালে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মাঠের হাট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়েন। 

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী মারা যান।

এসআই দেওয়ান মো রেজাউল করিম বলেন, স্বজনদের অনুরোধে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক হলেন আহমেদ আলী মুকিব
  • ৩১ মার্চ ২০২৬
‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence