ঈদের ছুটিতে পরিষ্কার রাখতে হবে শিক্ষাপ্রতিষ্ঠান, নির্দেশনা জারি

২৬ জুন ২০২৩, ১০:৩২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:০৫ PM
সরকারি প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক বিদ্যালয় © ফাইল ছবি

ঈদুল আজহার ছুটিতে দেশের সব অফিস-আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির আগে ও পরে খোলার সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচ্ছন্ন করতে নির্দেশনা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মশাবাহিত রোগ প্রতিরোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে। 

নির্দেশনায় বলা হয়েছে, মশাবাহিত রোগ প্রতিরোধে সিটি করপোরেশন ও অন্যান্য মন্ত্রণালয়/বিভাগ এবং দপ্তর/সংস্থার কার্যক্রম পর্যালোচনার ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের সভাপতিত্বে দ্বিতীয় আন্তঃমন্ত্রণালয়ের সভা অনুষ্ঠিত হয়।

গত ২২ জুনের সভায় মন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সব মন্ত্রণালয়/বিভাগ স্ব-উদ্যোগে অধীনস্থ দপ্তর/সংস্থার আওতাধীন প্রতিষ্ঠানগুলো মশাবাহিত রোগ বিশেষ করে এডিস মশার প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে লার্ভা জন্মদান করতে না পরে, সেজন্য ঈদুল আজহার ছুটির পর অফিস/বিদ্যালয় খোলার আগে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে বলা হয়েছে।

নির্দেশনার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণসহ এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬