এ ঈদেও গান নিয়ে দুই অনুষ্ঠান ড. মাহফুজুর রহমানের

২৫ জুন ২০২৩, ০৫:৪২ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:১৮ PM
ড. মাহফুজুর রহমান

ড. মাহফুজুর রহমান © ফাইল ছবি

কয়েক বছর ধরেই ঈদে ড. মাহফুজুর রহমানের গান মানেই শ্রোতাদের বাড়তি আগ্রহ। আর টিনএজেরা মুখিয়ে থাকেন তার গান নিয়ে সমালোচনা (ট্রল) করার জন্য। করোনা মহামারিতেও থেমে ছিলেন না তিনি। এবারের ঈদুল আজহায়ও গান শোনাবেন তিনি।

বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় তার একক গানের অনুষ্ঠান প্রচার হবে। একগুচ্ছ গান নিয়ে সাজানো হয়েছে ‘তুমি আমার অন্তরে’ অনুষ্ঠানটি। সঙ্গীতানুষ্ঠানটি ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এবারের অনুষ্ঠানে মোট ১১টি গান পরিবেশন করবেন ড. মাহফুজুর রহমান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

গানগুলোর শিরোনামের মধ্যে রয়েছে: ভেঙে চুরে ছারখার, তোমার হাঁসি ভালোবাসি, মনটা শুধু তোমার, চুপি চুপি কাছে এসে, তোমায় খুঁজে বেড়ায়, ওই আকাশ নীলে দুজন এবং রিমিক্স দাইমা-৩। এছাড়াও অনুষ্ঠানটিতে থাকছে জনপ্রিয় চারটি গজল। এগুলো হলো: আকেলা না জানা, কাভিতো তুমকো, মুঝে তুম নাজারসে ও চুপকে চুপকে।

এছাড়াও এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। ১০টি গান দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানেও থাকছে জনপ্রিয় চারটি গজল।

এগুলো হলো: ফাসানা এ দিল, দুনিয়া কিসি কে পেয়ার, হামছে বাদাল গ্যায়া ও ঝুমে এ দিল। এছাড়া থাকছে- আজ থেকে সবাইকে, তুমিতো জানো না, একটুখানি হাসো না, ও রমনী, তোমাকে ভালোবাসি খুব এবং মনের স্বীকৃতি শিরোনামের গান।

চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
দায়িত্ব নিয়েই নিজের প্রথম কাজ কী হবে, জানালেন তামিম
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ: এর আগে আরও যেসব হুমকি দিয়েছেন ট্রাম্প
  • ০৭ এপ্রিল ২০২৬
close