প্রেম করে বিয়ে, ৯ মাসের মাথায় বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল যুবকের

২১ জুন ২০২৩, ১০:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
দুধ দিয়ে গোসল যুবকের

দুধ দিয়ে গোসল যুবকের © সংগৃহীত

পালিয়ে প্রেম করে বিয়ে। তারপর ৯ মাসের মাথায় বিচ্ছেদ— এ ঘটনায় আধা মণ দুধ দিয়ে গোসল করেছেন ফরিদপুরের মো. মিজান মোল্যা (২৪) নামের এক যুবক। আজ বুধবার বিকেলে জেলার আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের রুদ্রবানা গ্রামে এ ঘটনা ঘটে। মিজান মোল্যা রুদ্রবানা পশ্চিম পাড়া এলাকার ইলিয়াস মোল্যার ছেলে। 

জানা যায়, মো. মিজান মোল্যা আত্মীয় মুসা মোল্যার মেয়ে নূরজাহান আক্তারকে (২২) ৯ মাস আগে বিয়ে করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। এর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ মেটাতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশও হয়। এর মধ্যে ২ মাস আগে স্ত্রী নূরজাহান নারী ও শিশু আদালতে নির্যাতন ও যৌতুকের মামলা করেন। পরে স্বামী মিজান বিচ্ছেদের একটি মামলা করেন।

আদালত পাল্টাপাল্টি মামলার বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের সালিশের মাধ্যমে সমাধানের আদেশ দেন। বুধবার দুপুরে স্থানীয় ইউপি সদস্য মো. বাবর আলীর বাড়িতে দুই পক্ষের উপস্থিতিতে বিচ্ছেদের মধ্যে দিয়ে মামলার নিষ্পত্তি হয়। মামলা নিষ্পত্তিতে মিজান মোল্যা খুশি হন এবং আধা মণ দুধ দিয়ে গোসল করেন। 

এ বিষয়ে মো. মিজান মোল্যা বলেন, বিয়ের তিন মাস পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। তিনি (নূরজাহান) আমার নামে মামলা করেন। মামলার একপর্যায়ে আমি নিয়ত করি স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হলে আধা মণ দুধ দিয়ে গোসল করব। নিয়ত পূর্ণ করলাম।

স্থানীয় ইউপি সদস্য বাবর আলী বলেন, নারী ও শিশু আদালত থেকে ইউনিয়ন পরিষদে সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের নির্দেশ দেওয়া হয়। দুই পক্ষই আমার এলাকার বাসিন্দা ও ঘনিষ্ঠ। ছেলের বাবা ও মেয়ের বাবা সম্পর্কে মামাতো-ফুপাতো ভাই। ছেলে ও মেয়ের মধ্যে বিয়ের আগে প্রেমের সম্পর্ক ছিল। তারা পালিয়ে বিয়ে করেন। কিছুদিন পর দুই পরিবার তাদের বিয়ের বিয়ষটি মেনে নেয়। তবে সংসার শুরু পর থেকেই নাকি স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। আজ দুপুরে উভয় পক্ষের সম্মতিতে ও সবার উপস্থিতিতে তাদের খোলা তালাক হয়। আমরা খোলা তালাকের কপি বৃহস্পতিবার আদালতে জমা দেব।

‘বেকার তৈরির কারখানা হিসেবে কাজ করলে বিশ্ববিদ্যালয় রাখার অর…
  • ২৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশে জ্বালানি, প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় জাপানি বিনিয়…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাঁচ বছরে এক কোটি জনশক্তি পাঠানোর লক্ষ্য অর্জনে দক্ষ শ্রমিক…
  • ২৮ অক্টোবর ২০২৬
নিজ কার্যালয়ে আইইডিসিআর পরিচালককে ড্যাব নেতাকর্মীদের মারধর,…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিদ্যালয় রক্ষায় নদী ভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগ, মা…
  • ২৮ অক্টোবর ২০২৬
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ২৮ অক্টোবর ২০২৬