বাংলাদেশ শুধু ডলারের ওপর নির্ভরশীল থাকতে চায় না: প্রধানমন্ত্রী

২১ জুন ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

বাংলাদেশ শুধু ডলারে বিনিময় না করে অন্য মুদ্রার সঙ্গেও বিনিময় করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২১ জুন) সন্ধ্যায় সাম্প্রতিক সুইজারল্যান্ড ও কাতার সফরের ফলাফল নিয়ে গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ শুধু ডলারের ওপর নির্ভরশীল থাকতে চায় না। বরং অন্যান্য মুদ্রার সঙ্গেও বিনিময় করতে চাই।

ব্রিকসে যোগদানের বিষয়ে শেখ হাসিনা বলেন, ব্রিকস গঠনের প্রস্তুতির পর থেকে আমরা এর সঙ্গে যুক্ত আছি। কিন্তু আমরা এর প্রতিষ্ঠাতা সদস্য হতে পারিনি। তবে, আমরা এতে যোগ দেব। এখন আমরা এর সদস্য হতে চেয়েছি। আন্তর্জাতিক অঙ্গনের যে কোনো একক বলয়ের আমরা আর নির্ভরশীল থাকব না।

মূল্যস্ফীতি ও পণ্যের অবৈধ মজুদ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের দুর্ভোগ লাঘব করতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সচেষ্ট রয়েছে। সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে- যারা পণ্যের অবৈধ মজুদ করে। এর কারণে পণ্যের মূল্যবৃদ্ধি হয়েছে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়কে সেশনজট ও অস্ত্রের ঝনঝনানি থেকে মুক্ত রেখেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান অনুযায়ী যথাসময়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে পুনর্ব্যক্ত করে বলেন, কোনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের কোনো সুযোগ নেই। উচ্চ আদালতের একটি রায় আছে যে- একজন নির্বাচিত সরকারপ্রধানের স্থলাভিষিক্ত হবেন অন্য নির্বাচিত সরকার প্রধান এবং সেই অনুযায়ী সংবিধানও সংশোধন করা হয়েছে।

শেখ হাসিনা বলেন, গত সাড়ে ১৪ বছর ধরে চলমান গণতান্ত্রিক ধারা ও আর্থ-সামাজিক অগ্রগতিকে ধ্বংস করে সাংবিধানিক সংকট সৃষ্টি করাই এদের উদ্দেশ্য।

তিনি বলেন, এখন এটা দেশের জনগণের ওপর নির্ভর করছে যে- তারা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে, অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণ চায়, নাকি বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বাংলাদেশ যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিল- আবার তা চায়।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ড. আনিসুল হক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান মঞ্চে উপস্থিত ছিলেন।

গণভোটের পক্ষে ফেসবুক পোস্ট, এক ঘণ্টা পর বহিষ্কার ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
অধিবেশন চলাকালে সংসদে রিংটোন বিড়ম্বনা, ফোন সাইলেন্ট মোডে রা…
  • ৩০ মার্চ ২০২৬
মব কালচার বন্ধে সরকার কী করছে? রুমিন ফারহানার প্রশ্নে যা বল…
  • ৩০ মার্চ ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে দুঃসংবাদ দিল মাউশি
  • ৩০ মার্চ ২০২৬
সরকারি অফিস সপ্তাহে কতদিন চলবে, জানা যাবে বৃহস্পতিবার
  • ৩০ মার্চ ২০২৬
সিন্ডিকেটের বাইরে জমি রেজিস্ট্রি করায় সাংবাদিককে পিটিয়ে অজ্…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence