বেতন বকেয়া থাকায় শিক্ষার্থীদের পেটানোর ঘটনা তদন্ত শুরু

২১ জুন ২০২৩, ১১:৫৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
ইউএনওকে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীরা

ইউএনওকে আঘাতের চিহ্ন দেখাচ্ছেন শিক্ষার্থীরা © সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বেতন বকেয়া থাকা অর্ধশতাধিক শিক্ষার্থীকে পেটানোর ঘটনা তদন্ত শুরু করেছে উপজেলা প্রশাসন। অভিযোগ প্রমাণিত হলে ফৌজদারি আইনে ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হবে। 

গত সোমবার সকালে পৌর এলাকার এম এম ওসমান মডেল স্কুলে বেতন পরিশোধ না করায় শিক্ষার্থীদের মারধরের অভিযোগ ওঠে।

জানা গেছে, সোমবার সকালে বকেয়া বেতন পরিশোধ করতে দেরি হওয়ার অপরাধে শিক্ষার্থীদেরকে বাঁশের লাঠি, বেত ও পা দিয়ে লাথি মেরে আহত করা হয়। শিক্ষার্থীদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে স্কুল থেকে পালিয়ে যায় শিক্ষক ও কর্তৃপক্ষ। আহত উত্তেজিত শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিনের কাছে লিখিত অভিযোগ নিয়ে হাজির হন। আহত শিক্ষার্থীরা তাদের শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন প্রশাসনকে দেখায় এবং প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানায়। 

এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. জালাল উদ্দিন জানান, প্রতিষ্ঠানটি বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইউএনও স্যার নিজেই তদন্তের বিষয়টি দেখছেন। অভিযোগের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।

প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষার ১ম শিফটের প্রশ্ন দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ…
  • ১৮ এপ্রিল ২০২৬
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
  • ১৮ এপ্রিল ২০২৬
সেই ইমামের মেয়েকে তুলে নেওয়ার নেপথ্যে প্রেম! মেলেনি বিয়ের প…
  • ১৮ এপ্রিল ২০২৬
থানায় নিজের অস্ত্রের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও …
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে নেতৃত্বগুণ বিকাশে অনুপ্রেরণামূল…
  • ১৮ এপ্রিল ২০২৬