শিক্ষকদের নির্যাতনে ছাত্রের মৃত্যুর অভিযোগ

১৯ জুন ২০২৩, ০৩:২৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
কামরুল হোসেন শুভ

কামরুল হোসেন শুভ © সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জে কামরুল হোসেন শুভ (১৩) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ শিক্ষকদের নির্যাতনে মারা গেছে শুভ।

রোববার (১৮ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শুভর মৃত্যু হয় বলে জানিয়েছে চিকিৎসক।

শুভ রামগঞ্জ উপজেলার সাউধেরখীল গ্রামের ভূঁইয়া গাজী ব্যাপারী বাড়ির দুবাই প্রবাসী কামাল হোসেন ও গৃহিণী রেখা বেগমের একমাত্র ছেলে। সে স্থানীয় মোহাম্মদীয়া এতিমখানা কমপ্লেক্সে হেফজ বিভাগের ছাত্র ছিল। মাদরাসায় আবাসিকে থেকেই পড়ালেখা করতো শুভ।

শুভর মা রেখা বেগম জানান, রোববার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় মাদরাসা থেকে মোস্তফা কামাল নামে একজন শিক্ষক তাকে মোবাইল ফোনে কল দিয়ে তার ছেলে অসুস্থ বলে জানান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে জানিয়ে পরিবারের লোকজনকে শিগগিরই হাসপাতালে আসতে বলেন ওই শিক্ষক। পরে এসে দেখেন তার ছেলে আর নেই। তাকে নির্যাতন করা হয়েছে। নির্যাতনে ছেলের মৃত্যু হয়েছে।

রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার গুণময় পোদ্দার জানান, ছেলেটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।

মাদরাসা সুপার হাফেজ মো. সাফায়েত জানান, শুভ ভোরে ঘুম থেকে উঠে নামাজ পড়েছে। পরে সে শ্রেণিকক্ষে শিক্ষককে তার মাথা ব্যথার কথা জানায়। পরে মাথায় ব্যথানাশক মলম লাগিয়ে তাকে শুয়ে থাকতে বলা হয়। সকালে নাস্তা খাওয়ার জন্য ডাকতে গেলে তার মুখ দিয়ে লালা ঝরতে দেখা যায়। পরে শুভকে ২-৩ জন ধরে তার কাছে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে তার পরিবারকে খবর দেওয়া হয় এবং শুভকে তাৎক্ষণিক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। এতে ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বৈসু উৎসবের বর্ণিল সূচনা, ফুল আর প্রার্থনায় নদী তীরে প্রাণ…
  • ১৩ এপ্রিল ২০২৬
ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • ১৩ এপ্রিল ২০২৬
চৈত্র সংক্রান্তি ও নববর্ষ ঘিরে আইএসইউতে উৎসবের আমেজ
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সব বন্দর অবরোধ মার্কিন সামরিক বাহিনীর
  • ১৩ এপ্রিল ২০২৬
ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে ইউএসইটি বিওটি চেয়ারম্যানের সৌজন্য…
  • ১৩ এপ্রিল ২০২৬
সংঘর্ষের পর নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপি নেতার মাম…
  • ১৩ এপ্রিল ২০২৬