প্রধানমন্ত্রীকে পেয়ে আনন্দে আত্মহারা বিমানযাত্রীরা

১৭ জুন ২০২৩, ০৪:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
বিমানযাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী

বিমানযাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী © সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে সাধারণ যাত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহান হৃদয় ও মমতার অনন্য বৈশিষ্ট্য প্রত্যক্ষ করলেন। তারা প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে ভ্রমণ করছিলেন।

সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফেরার পথে বিমানের ফ্লাইটের যাত্রীরা বিস্মিত ও আনন্দিত হয়ে ওঠেন, যখন তারা দেখেন, শেখ হাসিনা নিজেই তাদের সঙ্গে দেখা করছেন, তিনি একের পর এক তাদের আসনে আসছেন ও সবার সঙ্গে কুশল বিনিময় করছেন।

শেখ হাসিনা এদিন জাতীয় পতাকাবাহী বিমানের বাণিজ্যিক ফ্লাইটে পরিপূর্ণ যাত্রীদের সঙ্গে কথা বলেন।

প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম বলেন, ফ্লাইটে তাদের আসনের পাশে প্রধানমন্ত্রীকে পেয়ে অনেকেই বিস্মিত ও অবাক হয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় মেয়ে শেখ হাসিনার সঙ্গে ছবি তুলতে চাইলে তিনি অনেক যাত্রীর অনুরোধ মেনে নেন।

তিনি বাচ্চাদের সঙ্গেও স্নেহের সঙ্গে কথা বলেন ও তাদের সঙ্গে কিছুক্ষণ গল্প করেন, কয়েকটি শিশুকে কোলে নেন। 

এ সময় কয়েকজন যাত্রী গত সাড়ে ১৪ বছরে দেশের অপ্রত্যাশিত উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে তাদের মতামত তুলে ধরেন।

প্রধানমন্ত্রী ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অব ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’- এ যোগদান শেষে সুইজারল্যান্ডের জেনেভা থেকে দেশে ফিরেছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইট গতকাল শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

সূত্র: বাসস

চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি ৪০% অবশিষ্ট রেখে বান্দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
এমন ভিশনারি লিডারের সময়ে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে …
  • ২৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব‍্যবস্থা গবেষণামুখী হতে হবে: উপাচার্…
  • ২৮ অক্টোবর ২০২৬
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬