মধ্যরাতে চরমোনাই দরবারে জাহাঙ্গীর

১৭ জুন ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৩ PM
মুফতি ফয়জুল করিমের খোঁজ খবর নিতে চরমোনাই দরবারে জাহাঙ্গীর

মুফতি ফয়জুল করিমের খোঁজ খবর নিতে চরমোনাই দরবারে জাহাঙ্গীর © সংগৃহীত

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে দেখতে মধ্যরাতে চরমোনাই দরবারে এলেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় তিনি ফয়জুল করিমের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

বৃহস্পতিবার (১৫ জুন) রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে আসেন জাহাঙ্গীর হোসেন। শুক্রবার (১৬ জুন) রাত বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মিডিয়া উপ-কমিটির সদস্য কে.এম শরীয়াতুল্লাহ।

আরও পড়ুন: বরিশালে হাতপাখা প্রার্থীর ওপর হামলার অভিযোগ

তিনি জানান, আহত শায়েখে চরমোনাইকে (ফয়জুল করিম) দেখতে বৃহস্পতিবার রাত ১১টার দরবার শরীফে এসেছিলেন জাহাঙ্গীর আলম। ফয়জুল করিমের সঙ্গে ঘণ্টাখানেক কথা বলে চলে যান তিনি। তবে এটি কোনো রাজনৈতিক সাক্ষাৎ ছিল না বলে জানান এ.কে শরীয়তুল্লাহ।

তিনি আরও জানান, এবারই প্রথম নয়, জাহাঙ্গীর আলম এর আগেও বেশ কয়েকবার চরমোনাইয়ের বাৎসরিক মাহফিলে এসেছিলেন। 

উল্লেখ্য, সদ্য সমাপ্ত বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনের দিন (১২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ২২ নম্বর ওয়ার্ডের ৮৭ নম্বর কেন্দ্রে ফয়জুল করিমের ওপর হামলা হয় এবং তিনি আহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা দায়ের না হলেও দুইজনকে আটক করেছে পুলিশ।

৫ জেলায় নতুন ডিসি নিয়োগ
  • ১৫ মার্চ ২০২৬
সাতকানিয়ায় একসঙ্গে জন্ম নেওয়া সেই পাঁচ শিশু পেল ঈদ উপহার
  • ১৫ মার্চ ২০২৬
জাবি ছাত্রীর লাশ উদ্ধার—হত্যাকাণ্ড বলছে পুলিশ, স্বামী পুলিশ…
  • ১৫ মার্চ ২০২৬
দলীয় বিবেচনায় জেলা প্রশাসক নিয়োগ অগণতান্ত্রিক : সারজিস আলম
  • ১৫ মার্চ ২০২৬
শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ১৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence