ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬ জুন ২০২৩, ১২:৫৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
আত্মহত্যা

আত্মহত্যা © প্রতীকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় নিজ কক্ষ থেকে অনামিকা আক্তার আদুরী (১৭) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আদুরী ঝালকাঠি সরকারি মহিলা কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি মুদি ব্যবসায়ী মো. অলি ইসলামের মেয়ে। 

পরিবারসূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে আদুরীর বাবা কক্ষ ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ দরজা ভেঙে আদুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তে আত্মহত্যার কারণ জানা যাবে।

যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করুন: অ্যাডভোক…
  • ২৩ এপ্রিল ২০২৬
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ পাওয়া দুই রাষ্ট্রদূতের নিয়োগ …
  • ২৩ এপ্রিল ২০২৬
আদানি বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বিকল, লোডশেডিংয়ের আশঙ্কা
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬