ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৬ জুন ২০২৩, ১১:৪৫ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:০৬ PM
ভূমিকম্প

ভূমিকম্প © প্রতীকী ছবি

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ শুক্রবার (১৬ জুন) বেলা পৌনে ১১টার দিকে এ ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, আজ  বেলা ১০ টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ। তবে এর মাত্রা কত ছিল তা এখনো জানা যায়নি। 

এর আগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন সকাল ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

ট্যাগ: ঢাকা
চার্জার-পাওয়ার ব্যাংক ছাড়াই ব্যাটারি ৪০% অবশিষ্ট রেখে বান্দ…
  • ২৮ অক্টোবর ২০২৬
এমন ভিশনারি লিডারের সময়ে যদি পরিবর্তন না আনতে পারি, তাহলে …
  • ২৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব‍্যবস্থা গবেষণামুখী হতে হবে: উপাচার্…
  • ২৮ অক্টোবর ২০২৬
জবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর জমকালো আয়োজনে থাকছে জেমস
  • ২৮ অক্টোবর ২০২৬
খাতায় শূন্যকে বানিয়েছে ৮৫, ১৩-কে ৮৩, অতঃপর জিপিএ-৫!— মামলা…
  • ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাব্যবস্থার চেয়ে বড় সংস্কার আর কী হতে পারে!
  • ২৮ অক্টোবর ২০২৬