ভারত রাশিয়া চীনের জোটে যুক্ত হচ্ছে বাংলাদেশ

১৫ জুন ২০২৩, ১০:১৮ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM

© সংগৃহীত

বাংলাদেশ ব্রিকস জোটের সদস্য হতে যাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বুধবার (১৪ জুন) জেনেভার প্যালেইস ডি ন্যাশন্সে সফররত সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট মাতামেলা সাইরিল রামাপোসা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। এ বিষয়ে ব্রিফকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। চলতি বছরের আগস্টে জোটে যোগ দেবে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা যে ব্যাংকটা করেছে, সম্প্রতি গেস্ট হিসেবে দাওয়াত দিয়েছিল। আগামীতে তারা ব্রিকস-এ আমাদের সদস্য করবে, আগস্ট মাসে সম্মেলন হবে। প্রধানমন্ত্রী সেখানে যাবেন। ব্রিকসে এখন পাঁচটি সদস্য। তারা আরও আটটি দেশকে সদস্য করবে। এর মধ্যে বাংলাদেশ, সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাত, ইন্দোনেশিয়াকে দাওয়াত দিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী এবং প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম।

এর আগে মাল্টার প্রেসিডেন্ট জর্জ ভেলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। প্রধানমন্ত্রী মাল্টাকে বাংলাদেশ থেকে ওষুধ ও তৈরি পোশাক আমদানি করার অনুরোধ করেন। সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট এবং মাল্টার প্রেসিডেন্টের সঙ্গে আলাদা বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে তাদের মিশন খোলার অনুরোধ করেন।

এ দুটি বৈঠকের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি রোহিঙ্গা সংকট এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।  

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close