‘ডোপ টেস্টে সবচেয়ে বেশি চাকরিচ্যুত পুলিশ সদস্যরা’

১৪ জুন ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ০১:১২ PM
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক © ফাইল ছবি

ডোপ টেস্টে পুলিশ বাহিনীর লোকই সবচেয়ে বেশি চাকরিচ্যুত হয়েছে বলে জানিয়েছেন আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মঙ্গলবার (১৩ জুন) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে আমরা ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছি কিন্তু ডোপ টেস্টের মেয়াদ খুব অল্পকাল। কেউ যদি ৩ দিন বিরত থাকে মাদক গ্রহণ থেকে, মাদকসেবী ডোপ টেস্টে আর ধরা পড়বে না। তারপরও ডোপ টেস্টের মাধ্যমে বেশ কিছু লোকের চাকরিও চলে গেছে এবং পুলিশ বাহিনীর লোকই সবচেয়ে বেশি চাকরিচ্যুত হয়েছে।

দেশে মাদকসেবীর সংখ্যা বেড়েছে বলেও জানান আইন-শৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, আমরা উদ্বিগ্ন যে, মাদকসেবীদের সংখ্যা আমাদের আশানুরূপ কমেনি বরং বৃদ্ধি পেয়েছে অনেক ক্ষেত্রে।

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে ডোপ টেস্ট কোথায় করাবেন

মাদকরোধে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিয়েছি। শিক্ষক, অভিভাবকদের সঙ্গে কাউন্সেলিং করে তাদের সন্তানদের সম্পর্কে তারা যেন সচেতন থাকেন। এ ব্যাপরে আমাদের সিদ্ধান্ত অভিভাবকদের আমরা অনুরোধ করব।

‘ক্রসফায়ার’ মন্তব্যে বিতর্ক জেরে আইজিপিকে সরিয়ে দেওয়ার গুঞ্…
  • ২৮ অক্টোবর ২০২৬
প্রোডাক্ট সেফটি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে বিষ হাতে প্রেমিক হৃদয়ের বাড়িতে মীমের অবস্থান
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনা ইসলামিয়া মাদ্রাসায় স্কাউটদের ডেঙ্গু প্রতিরোধে র‍্যা…
  • ২৮ অক্টোবর ২০২৬
পাবনায় বাংলাদেশ ব্যাংকের ১৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্…
  • ২৮ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসেই ঢাকার ১০ আউটলেটে নিয়োগ দেবে আড়ং, আবেদন ১০ নভে…
  • ২৮ অক্টোবর ২০২৬