বিএনপি নির্বাচনকে ভয় পায় না : কাদের

২৭ মে ২০২৩, ০৬:৫৪ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের © সংগৃহীত

বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে। এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (২৭ মে) বিকেলে রাজধানীর উত্তর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আমেরিকার নতুন ভিসানীতি নিয়ে বিএনপি বেকায়দায় আছে । এতে আওয়ামী লীগের কোনো ক্ষতি নেই বলেও উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, আমেরিকার নতুন ভিসানীতিতে বিএনপির গলা বসে গেছে, মুখ শুকিয়ে গেছে। বিএনপি নির্বাচনকে ভয় পায় না, ভয় পায় এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগকে। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, কাজেই দেশি-বিদেশি কাউকে আমরা ভয় পাই না। 
 

এসময় সেতুমন্ত্রী আরও বলেন, মার্কিন নতুন ভিসানীতিতে আমাদের একটা লাভ হয়েছে, এতোদিন তারা নালিশ করেছে আমেরিকার দরবারে, নিষেধাজ্ঞা আসবে...নিষেধাজ্ঞা কই? নিষেধাজ্ঞা এখন তাদের বিরুদ্ধে নতুন ভিসানীতিতে, নির্বাচনে গোলমাল করলে ভাঙচুর, মানুষ পোড়ালে, বাস পোড়ালে, যারাই জ্বালাও-পোড়াও রাজনীতি করবে, আগুন সন্ত্রাস করবে, তারাই আজকে ভয় পাচ্ছে। 

ওবায়দুল কাদের বলেন, আমরা আমাদের নীতিতে অটল হয়ে নির্বাচন চাইছি। খেলা হবে। আমরা প্রস্তুত, খেলা হবে। ফাইনাল খেলা, আগামী নির্বাচনে নৌকা বনাম ধানের শীষ খেলা হবে। বাংলার মানুষ ধানের শীষ চায় না। তৈরি হয়ে যান, প্রস্তত হয়ে যান। 

নাটক নাটক খেলা শুরু হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, কেরানীগঞ্জে বিএনপির নাটক ধরা খেয়েছে। কেরানীগঞ্জে নাটক, খাগড়াছড়িতেও নাটক। নাটক বানাচ্ছে আওয়ামী লীগকে আক্রমণকারী হিসেবে সাজাতে এই নাটক। আমেরিকা যে ভিসানীতি প্রকাশ করেছে তাতে, নির্বাচনে বাধা দিলে খবর আছে। সেজন্য বিএনপি নতুন কৌশল নিয়েছে। 

ডিজিএফআইয়ের আরেক সাবেক প্রধান গ্রেফতার
  • ৩০ মার্চ ২০২৬
স্টোর অফিসার নিয়োগ দেবে আদ-দ্বীন ফাউন্ডেশন, আবেদন শেষ ১৫ এপ…
  • ৩০ মার্চ ২০২৬
পা পিছলে পড়ে গেলেন পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী, ভিডিও ভাইরাল
  • ৩০ মার্চ ২০২৬
হাম নিয়ে দোষ চাপানোয় ব্যস্ত রাজনীতিবিদরা, অপতথ্য মন্ত্রীর ম…
  • ৩০ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ, পদ ১০, আবেদন শেষ ৭ এপ্রিল
  • ৩০ মার্চ ২০২৬
৫ রান পেনাল্টিতে ঘুরে গেল ম্যাচ, বিতর্কে জড়িয়ে হারল মুস্তাফ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence