উত্তরায় বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে পাঁচ ইউনিট

১৭ এপ্রিল ২০২৩, ১০:৫৪ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৫ AM
উত্তরায় বিজিবি মার্কেটে আগুন

উত্তরায় বিজিবি মার্কেটে আগুন © সংগৃহীত

রাজধানী উত্তরার ৭নং সেক্টরের বিজিবি মার্কেটে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার কারণ ও হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসে ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করছে। এরপর আরও দুটি ইউনিট বাড়ানো হয়।

77878351-b6a4-440f-87e9-07edcc78af98

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন সরাসরি ভিডিওতে দেখা গেছে, মার্কেটের ভেতর থেকে ছুটোছুটি করে কাটা কাপড়ের রোল বের করে আনছেন কয়েকজন। 

টিনশেড এই মার্কেটটিতে কাপড়েরর দোকান ছাড়াও বাইক সার্ভিসিং সেন্টার, চা-পানের দোকানসহ বিভিন্ন রকম মুদি দোকান রয়েছে।

বিস্তারিত আসছে

ট্যাগ: জাতীয়
আমার কণ্ঠ স্তব্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়কে বেপরোয়া গতি, যশোরে ২৫ দিনে প্রাণ গেল ২০ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তনের চিন্তা, আসতে পার…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ধরা পড়ল নিয়োগ-ভর্তি বাণিজ্য, কারাগ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬