গরমে পুড়ছে দেশ, ৩ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

১৭ এপ্রিল ২০২৩, ১০:০৮ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
৩ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা

৩ বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা © সংগৃহীত

বাইরে চড়া রোদ। প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে জনজীবন। বাতাস লাগলেই মনে হয় যেন আগুনের ছিটা আঘাত হানছে। এরই মাঝে দেশের বিভিন্ন জায়গায় চলছে লোডশেডিং। এমন অবস্থায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার তাপপ্রবাহ অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

তিনি লেখেন, ‘আপনাদের হয়ত মনে আছে ১৪ এপ্রিলের পূর্বাভাস দিয়েছিলাম যে ‘আগামী ১৭ ও ১৮ এপ্রিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় দুর্বল কালবৈশাখী ঝড়সহ খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

আজ সকাল ৯টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ।

তবে কোনো কোনো জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি লেখেন, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার তাপপ্রবাহ অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ঢাকার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

তিনি আরো লেখেন, আজ ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোতে গরমের প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বঙ্গোপসাগর থেকে গরম ও জ্বলীয়বাষ্পযুক্ত বাতাস বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ মানুষের শরীর থেকে ঘাম কম শুকবে না গতকাল অপেক্ষা।

আরও পড়ুন: আজ ঢাকায় তাপমাত্রা উঠল ৪১.১ ডিগ্রি, ৫৮ বছরে সর্বোচ্চ

উল্লেখ্য, গতকাল ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ছিল ৪১ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। 

২০১৪ সালের ২২ এপ্রিল ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, যা ছিল পাঁচ দশকে সর্বোচ্চ। তার আগে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছিল ২০০৯ সালের ২৭ এপ্রিল, ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬০ সালে ঢাকায় ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল।

চীনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পেতে যাচ্ছে ইরান: রয়…
  • ৩০ জুলাই ২০২৬
ত্রিশালে ৬ মাস হাঁটু পানিতে ডুবে থাকে সরকারি প্রাথমিক বিদ্য…
  • ৩০ জুলাই ২০২৬
৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত
  • ৩০ জুলাই ২০২৬
জার্সির সামনে বেটিং কোম্পানির স্পনসর নিষিদ্ধ করল প্রিমিয়ার …
  • ৩০ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার গোলকিপারকে দলে নিতে চায় ম্যানচেস্ট…
  • ৩০ জুলাই ২০২৬
জলাশয় পরিষ্কার নিয়ে বিরোধ, ভাতিজাদের হামলায় চাচী নিহত
  • ৩০ জুলাই ২০২৬