নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে: কাদের

১৭ এপ্রিল ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আসন্ন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির নেতৃত্বে এই ষড়যন্ত্র চলছে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১৭ এপ্রিল) মুজিবনগর দিবসে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বঙ্গবন্ধুর রেখে যাওয়া সেই স্বল্পোন্নত বাংলাদেশ আজ তার কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশ। এখন আমাদের অভিযাত্রা, ২০৪০ সালে একটা উন্নত, আধুনিক ও স্মার্ট বাংলাদেশ আমরা নির্মাণ করব শেখ হাসিনার নেতৃত্বে।

তবে আমাদের চলার পথে আবারও ষড়যন্ত্র হচ্ছে। বাঙালির ইতিহাসে এই ষড়যন্ত্র বার বার সংঘটিত হয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হটানোর ষড়যন্ত্র চলছে।’

আরও পড়ুন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের অবিস্মরণীয় দিন

ভোটে শেখ হাসিনার সঙ্গে তাদের বিজয়ী হওয়া সম্ভব না। সে কারণে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কাজেই মুজিবনগর দিবসে একদিকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশের অভিযাত্রায় আমরা এগিয়ে যাব। অন্যদিকে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির পথে অন্তরায় সৃষ্টিকারী, ষড়যন্ত্রকারী রাজনৈতিক অপশক্তির বিরুদ্ধেও আমাদের আজ শপথ নেব।

আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। সাম্প্রদায়িকতাকে পরাজিত করতে হবে। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলার অভিমুখে এগিয়ে যাবো। এটাই আমাদের আজকের অঙ্গীকার।  

আমার কণ্ঠ স্তব্ধ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে
  • ৩০ অক্টোবর ২০২৬
সড়কে বেপরোয়া গতি, যশোরে ২৫ দিনে প্রাণ গেল ২০ জনের
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রাথমিকে শিক্ষক বদলি নীতিমালায় পরিবর্তনের চিন্তা, আসতে পার…
  • ৩০ অক্টোবর ২০২৬
প্রশ্নপত্র ফাঁসের তদন্তে ধরা পড়ল নিয়োগ-ভর্তি বাণিজ্য, কারাগ…
  • ৩০ অক্টোবর ২০২৬
শেকৃবির দ্বিতীয় সমাবর্তনের বিজ্ঞপ্তি প্রকাশ, নিবন্ধন অনলাইনে
  • ৩০ অক্টোবর ২০২৬
বারবার দোয়া করেও ভুলের কারণে পূরণ হচ্ছে না মনের আশা, কী বলছ…
  • ৩০ অক্টোবর ২০২৬