সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্র নিহত

১৬ এপ্রিল ২০২৩, ০৯:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
নিহত সিয়াম

নিহত সিয়াম © ফাইল ছবি

ভোলার চরফ্যাশনে সড়ক দুর্ঘটনায় মো. সিয়াম (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

রোববার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয়ের সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সিয়াম ভোলা সদর উপজেলার ঘুইংগার হাট এলাকার মো. মনির হোসেনের ছেলে।

আহতদের মধ্যে সিফাত চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার অবস্থা আশঙ্কাজনক। আহত অপরজনের নাম জানা যায়নি।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরাদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সিয়াম ও সিফাত একটি বাইসাইকেল চালিয়ে চরফ্যাশন বাজারের দিকে যাচ্ছিল। সাইকেলের পেছনে সিফাত বসাছিল। ঘটনাস্থলে সাইকেলটির সঙ্গে একটি অটোরিকশার ধাক্কা লেগে সাইকেল থেকে সিয়াম ও সিফাত সড়কে ছিটকে পড়ে।

তিনি আরও বলেন, একই সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা ওয়ালটন কোম্পানির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। গুরুতর আহত সিফাতকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া আহত আরেকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‘কখনো কনফর্মিস্ট, কখনো রিফর্মিস্ট, তারা আসলে অপারচুনিস্ট
  • ৩১ মার্চ ২০২৬
নামাজরত স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
  • ৩১ মার্চ ২০২৬
আপনারা শেষ ৬ বলে ১২ রান করেছেন, কিন্তু এর আগে আমরা ৩০০ রান …
  • ৩১ মার্চ ২০২৬
আইপিএলে কাজ করতে এসে ব্রিটিশ প্রকৌশলীর রহস্যময় মৃত্যু
  • ৩১ মার্চ ২০২৬
আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence