রাজধানীর সায়েন্সল্যাবে ভবনে বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে

০৫ মার্চ ২০২৩, ১১:১০ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে

সায়েন্সল্যাবে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে © টিডিসি ফটো

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরী এলাকার মিরপুর রোডে একটি ভবনে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে একাংশ ধসে পড়ে। রোববার (৫ মার্চ) ১০টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে কি কারণে ভবনে বিস্ফোরণ হয়েছে তা এখনো জানা যায়নি।

জানা গেছে, প্রিয়াঙ্গন শপিং মলের পাশের একটি ভবনে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এতে অন্তত তিনজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, সংবাদ পাওয়ার পর চারটি ইউনিট পাঠানো হয়েছে। কীভাবে ধসের ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

 

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬