পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর বন্ধুকে পেলেন মহিরুদ্দিন

০৪ মার্চ ২০২৩, ০১:৩৪ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM
পত্রিকায় বিজ্ঞাপন

পত্রিকায় বিজ্ঞাপন © সংগৃহীত

প্রায় ৩৭ বছর আগে পরিচয় হওয়া রশিদ নামের বন্ধুকে খুঁজে পেয়েছেন জার্মানপ্রবাসী মহিরুদ্দিন। জার্মানির ডর্টমাউন্ড শহরে পরিচয় হওয়া সেই বন্ধুর সাথে দেখা করার জন্য একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দিয়েছিলেন তিনি। জানা গেছে, আজ ভিডিও কলে কথা বলেছেন দুই বন্ধু মহিরুদ্দিন এবং হারুনুর রশিদ। 

বিজ্ঞাপনের ছবিটি গতকাল ফেসবুকে পোস্ট করেন সাংবাদিক আবু সালেহ রনি। বন্ধুকে খুঁজে পাওয়ার বিষয়টি আজ নিশ্চিত করেছেন তিনি। গতকাল রনি পোস্ট দেওয়ার পর সেখানে ইলিয়াস হোসেন নামে এক ব্যক্তি হারুনুর রশিদকে চেনেন বলে জানান।

পরবর্তীতে আজ শনিবার সকালে তিনি মোবাইল নম্বর সংগ্রহ করে সাংবাদিক আবু সালেহ রনিকে পাঠালে বিজ্ঞাপনে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করে রনি সে নাম্বারটি হস্তান্তর করেন।

আরও পড়ুন: ৩৭ বছর আগে হারানো বন্ধুকে খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপন

জানা যায়, মহিরুদ্দিন বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন। তারপক্ষে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলেন গোপালগঞ্জের মালেকা একাডেমির জ্যেষ্ঠ শিক্ষক ওমর ফারুক। মহিরুদ্দিনের বন্ধু কানাডা প্রবাসী গোপালগঞ্জের মালেকা একাডেমির প্রতিষ্ঠতা চেয়ারম্যান শওকত আলী ওমর ফারুককে বিজ্ঞাপন প্রকাশের অনুরোধ করেছিলেন।  

উল্লেখ্য, ১৯৮৬ বা ৮৭ সালের দিকে যখন হারুনুর রশিদ নামের ওই ব্যক্তির সঙ্গে মহিরুদ্দিনের পরিচয় হয়। তখন তাদের বয়স ২৫ কিংবা ২৬ বছর ছিল। বর্তমানে মহিরুদ্দিনের বয়স প্রায় ৬২ বছর। তিনি এখন পরিবার নিয়ে জার্মাানিতে বসবাস করছেন।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close