সারাদেশের নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে সজাগ থাকার নির্দেশ

০৪ মার্চ ২০২৩, ১১:১৬ AM , আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:২৭ AM

© সংগৃহীত

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দফতর। পঞ্চগড়ে আহমাদিয়া জামাতের সদস্যের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়।আহমদিয়া মুসলিম জামাতের পাশাপাশি সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) রাতে পুলিশ সদর দফতরের (অপারেশন্স) ডিআইজি হায়দার আলী খান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষে যুবক নিহত

ডিআইজি হায়দার আলী জানান, ‘যেকোনও নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিটি সদস্য সব সময় সজাগ থাকেন। পঞ্চগড়ে যে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, তার জেরে অন্য কোথাও যেন কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ কেউ না পায়, সে অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজের পর পঞ্চগড়ে আহমদিয়া মুসলিম জামাতের ‘সালানা জলসা’কে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয় বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়। এতে এক যুবক নিহত হয়েছেন এবং ৩০ জন আহত হয়েছেন বলে জানা যায়। সংঘর্ষে কাদিয়ানী সম্প্রদায়েরও একজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়। 

ট্যাগ: পুলিশ
যুক্তরাষ্ট্র-ইরানের দ্বিতীয় দফা বৈঠক ঘিরে নতুন জটিলতা
  • ১৯ এপ্রিল ২০২৬
গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬